শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়

ফলে অসঙ্গতি, অসন্তোষ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত চতুর্থ বর্ষের ফলে অসঙ্গতি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অচিরেই এসব ভুল সংশোধন করা না হলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

গত ২০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাশের হার ৭২ শতাংশ। ২৬ জুলাই (সোমবার) এ পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ ফলে অসন্তোষ প্রকাশ করেছেন সারাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

‘অর্গানাইজেশনাল বিহেভিয়ার’ বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীকে। শুধু তাকে নয় এমন অনেককেই অকৃতকার্য দেখানো হয়েছে। এসব হয়েছে ভালোভাবে উত্তরপত্র না দেখার কারণে বলে জানায় ওই শিক্ষার্থী। তিনি বলেন, এমন হলে শিক্ষার্থীরা আন্দোলনে যাবে।

চট্টগ্রামের এক কলেজ শিক্ষার্থী জানান, তাকে ব্যাংক ম্যানেজমেন্টে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ তার পরীক্ষা ভালো হয়েছিলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান জানান, তারা শুধু ফল প্রকাশ করেন। পরীক্ষা নেয়া ও মূল্যায়ন করেন কলেজ শিক্ষকরা। ফল প্রকাশে প্রোগ্রামিং ভুল হতে পারে। সেক্ষেত্রে এসব সংশোধনের সুযোগ আছে। পুনর্মূল্যায়নের সুযোগ অবশ্যই থাকবে তবে করোনার দোহায় দিয়ে পাস চাইলে হবে না।

ফল পুনঃনিরীক্ষণ: ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলের উত্তরপত্র ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৯ জুলাই সকাল ১০টা থেকে ২১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। আর ২২ আগস্ট (রোববার) বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দিতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অথবা (www.nubd.info) এ পাওয়া যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা