শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ প্রকাশ

সাননিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) বিকাল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অথবা (www.nubd.info) এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই সকাল ১০টা থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২টা পর্যন্ত অনলাইন এ আবেদন করা যাবে। ২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

গত ২০ জুলাই অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা