শিক্ষা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

টিকা নিতে শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

টিকা পাওয়া নিশ্চিত করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরও তথ্য নির্ধারিত ছক পূরণ করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত একটি চিঠি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নীচে সব শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের ([email protected]) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ইউজিসিতে পাঠাতে বলা হয়।

ওই সময় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা পাঠানো ও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার বেশি তাদেরকে www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা