শিক্ষা

ডেঙ্গুতে জবি শিক্ষক বাবলির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : এ বছর দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষক সাইদা নাসরিন বাবলির। বুধবার (৭ জুলাই) ভোর ৪ টায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে অন্তত ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

জবি শিক্ষক সাইদা নাসরিন গত ১৭ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত চানখাঁরপুলের বাসিন্দা ছিলেন।

সাইদা নাসরিনের ভাই এডভোকেট কিরণ বলেন, আমার বোন ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। তাকে দুই দফায় আইসিইউতে রাখা হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত সারাদেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫৩৬ জন এবং ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ছিল ৪১২ জন।

গতকাল শুধুমাত্র ঢাকায় ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ছিল ৩২ জন।

ঢাকাতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশ রোগীই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার। দক্ষিণে ৮০ শতাংশেরও বেশি ডেঙ্গু রোগী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা