শিক্ষা

পরিবর্তন আসছে ডিপ্লোমা কোর্সে

নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে নতুন পদ সৃষ্টি ও আন্তর্জাতিক মানের না হওয়ায় বাংলাদেশে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো বদলে যাচ্ছে। বিভিন্ন ট্রেড কোর্সের ডিগ্রি দেওয়া হলেও দেশ-বিদেশের চাকরির বাজারে সমস্যার মুখে পড়ায় এই উদ্যোগ নেয়া হচ্ছে।

এসব সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ।

সংশ্লিষ্টদের অভিমত, এ উদ্যোগ বাস্তবায়ন হলে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স বদলে আধুনিক ও বিশ্বমানের হবে কারিগরি শিক্ষা। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ উপযোগী কারিকুলাম হবে। এটি যুগোপযোগী করতে গত ২৪ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে একটি সভা হয়।

সভায় কারিগরি শিক্ষার মান উন্নয়নে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়। এক, আধুনিক সিলেবাস প্রণয়ন; দুই. শিক্ষক নিয়োগ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা; তিন. ল্যাবগুলোকে আধুনিক করা। এ তিনটি বিষয়ে কাজ শুরু করেছে কারিগরি ও মাদরাসা বিভাগ, কারিগরি অধিদফতর ও কারিগরি শিক্ষাবোর্ড।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি) মো. মহসিন বলেন, কারিগরি ট্রেডে বিভিন্ন কোর্স নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী কোর্স শেষ করলেও এ সংক্রান্ত পদ সৃষ্টি না হওয়ায় চাকরি পাচ্ছে না। কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার জন্য অনেকগুলো ট্রেড ভেঙে একাধিক নতুন ট্রেড করা হয়েছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা