শিক্ষা

ঢাবিতে অনলাইন পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিনিধি, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের (স্নাতক, স্নাতকোত্তর) অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বুধবার (৫ মে) ডিনস কমিটির এক সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা সেশনজটের শঙ্কায় আছে। তাদের ক্ষতি পুষিয়ে উঠতে আমরা অনলাইনে পরীক্ষার বিষয়ে চিন্তা-ভাবনা করছি। ডিনস কমিটির বৈঠকে পরামর্শ এসেছে। কিছু প্রস্তাবনাও পেয়েছি। এখন একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বলেন, করোনার কারণে সেশনজট শঙ্কায় ডিনস কমিটির জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।

অনলাইনে পরীক্ষা পদ্ধতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্ব-স্ব বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে অনলাইন পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অনলাইন বা যেকোনো ধরনের পরীক্ষার পক্ষে। কেননা তারা চাকরিতে প্রবেশ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, নিচের দিকে অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার পক্ষে নন। কারণ হিসেবে তারা ডিভাইস না থাকা, ইন্টারনেট না পাওয়াসহ নানা যুক্তি দাঁড় করাচ্ছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা