শিক্ষা

এসএসসির ফরম পূরণের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলেও স্কুলগুলোকে হুঁশিয়ার করেছে বোর্ড।

এদিকে বিলম্ব ফিস ছাড়াই আজ এসসসি পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হয়েছে।

বুধবার শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বোর্ড।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তারের কারণে বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষা-২০২১-এর ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বিলম্ব ফি ছাড়া এসএসসির ফরম পূরণের সময় শেষ হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবারও বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সুযোগ দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের সুযোগ দেয়া হবে। শিগগিরই নতুন সূচি জানিয়ে দেয়া হবে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা