শিক্ষা

নোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মো. ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০২১ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন। আয়োজনের অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

দিবসের শুভ উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসে বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পুষ্পার্ঘ অর্পণের শেষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়। এসময়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও পথশিশুরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পথশিশুদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে চলচিত্র প্রদর্শনী ও দুপুুরের খাওয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও অনুষ্ঠান এবং বেলা ৩টা থেকে পথশিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নোবিপ্রবি প্রশাসন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা