শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

নিজস্ব প্রতিবেদক: মাঝে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি ফের বাড়ছে সংক্রমণ। এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে।’

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

এদিন তিনি বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেওয়া হবে। এছাড়া বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে।

দুই মাস পর (৬১ দিন) গত ১০ মার্চ তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনার শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়ায় বলে তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ১ হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়। এর আগে সবশেষ টানা ছয় দিন হাজারের নিচে থাকার পর গত ৭ জানুয়ারি শনাক্ত হাজার ছাড়ায় (১ হাজার ৭ জন)। এরপর দৈনিক শনাক্তের সংখ্যা কমতে থাকে। ৯ জানুয়ারি সাতশোর ঘরে (৬৯২) নামে। সর্বশেষ ২৫ জানুয়ারি ৬০২ জন শনাক্তের তথ্য জানানো হয়। এরপর পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শোর নিচে ছিল। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনশোর নিচেও নেমেছিল দৈনিক শনাক্ত। এতে মানুষের মনে একটু স্বস্তি এসেছিল। তবে, এরপর গত ৩ মার্চ থেকে শনাক্তের সংখ্যা টানা তিনদিন (৬১৪, ৬১৯, ৬৩৫) ছয়শোর বেশি হয়। আর ১০ মার্চ হাজার ছাড়ায়।

শুক্রবার সকাল আটটা পর্যন্ত নতুন এক হাজার ৬৬ জনসহ দেশে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।আর নতুন ১৩ জনসহ ৮ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা