শিক্ষা

তিন দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী রোববারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করতে আসেন বিভিন্ন সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা।

পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের বৃহস্পতিবারের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র আল আমিন। চলতি ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করার দাবি জানান তিনি।

বিক্ষোভের জন্য জড়ো হলে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তেজগাঁও কলেজের শিক্ষার্থী রিফাত রহমান বলেন, আটকদের না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ছেড়ে দিলে আমাদের উপাচার্য বরাবর স্মারকলিপি দেব। আর যদি আমাদের দাবি না মানা হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব।

একই কলেজের শিক্ষার্থী জহির আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবিতে বাধা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজের চলমান পরীক্ষা নেওয়া হলে আমাদের পরীক্ষা কেন স্থগিত থাকবে। এটা স্পষ্টত বৈষম্য। আমরা তো সরকার পতনের আন্দোলন করছি না।

এ সময় শিক্ষার্থীরা আটকদের মুক্তির জন্য শাহবাগ থানার সামনে জড়ো হলে পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার মধ্যে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তাৎক্ষণিক মুক্তি চেয়ে স্লোগান দেন।

সেই সময় পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের পরীক্ষা হোক আমরাও চাই। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিন, এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। আটকরা আসলেই শিক্ষার্থী কিনা আমাদের সন্দেহ। আমাদের কাছে খবর এসেছে, এরা অনুপ্রবেশকারী। আমরা যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেব।

পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা থানা ফটক থেকে না সরলেও এক পর্যায়ে তাদের সরিয়ে দেওয়া হয়। তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানের চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে তাদের অবস্থান নিতে দেয়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা