শিক্ষা

কামরুন নাহার মুকুল ভিকারুননিসার নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন মিরপুর দুয়ারিপাড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুন নাহার মুকুল|।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা স্কুলে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফওজিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি তার বিরুদ্ধে বিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেয়ার অভিযোগ তোলা হয়। সেই অভিযোগ তদন্ত করেন ভিকারুননিসার গভর্নিং বডির সভাপতি বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। অভিযোগ প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।

জানা গেছে, সাবেক অধ্যক্ষের অনিয়মের অপরাধ প্রমাণিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে তার পরিবর্তে মিরপুর দুয়ারিপাড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুন নাহার মুকুলকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি দুয়ারি পাড়া সরকারি কলেজ ঢাকা অধ্যক্ষ ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা