শিক্ষা

তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এক মাসের সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান চলছে। পাশাপাশি অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশনাও দেয়া হয়েছে।

এতে শিক্ষার্থীদের ‘অতি উত্তম’, ‘উত্তম’ ও ‘ভালো’ লিখে মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

এ তিন ক্যাটাগরি নির্ধারণের কারণ সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ থাকলেও শিক্ষকরা নানাভাবে পাঠদান করে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেছেন।

সর্বশেষ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া, গ্রহণ করা, মূল্যায়ন করা এবং শিক্ষার্থীদের পুনরায় সেই মূল্যায়িত অ্যাসাইনমেন্টটি দেখিয়ে তা স্কুলে সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা তার সবলতা বা দুর্বলতা বুঝতে পারবে এবং ভবিষ্যতে শিক্ষকরা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীর খাতায় শিক্ষকরা ‘অতি উত্তম’, ‘উত্তম’, ‘ভালো’, বা ‘অগ্রগতি প্রয়োজন’ লেখার মাধ্যমে শিক্ষার্থী সম্পর্কে যথাযথ মূল্যায়ন করা যাবে। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে।

আমাদের শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা কমবে, তারা সুক্ষ্ চিন্তা করতে শিখবে এবং সৃষ্টিশীল হবে। পরীক্ষা দেয়ার সময় তারা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে, পরীক্ষাভীতি চলে যাবে এবং পরীক্ষা হয়ে উঠবে শিখনফল অর্জনের অন্যতম মাধ্যম। অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে নিজের অজান্তেই তারা অনেক কিছু শিখে ফেলবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা