শিক্ষা

খুবিতে সরকারি আইনগত সহায়তা প্রদানে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক ওয়েবিনার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন ও ইউএসএইড এর প্রোমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) একটিভিটির যৌথ উদ্যোগে ‘সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিও এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। তিনি আয়োজক ও সকল অতিথিদের স্বাগত জানান এবং এই ওয়েবিনারের সফলতা কামনা করনে।

ইউএসএইড এর পিপিজে একটিভিটির চীফ অফ পার্টি চার্লস জ্যাকোসা ওয়েবিনারের উদ্দেশ্য ও ফলাফল নিয়ে আলোচনা করেন ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার ব্যাপারে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক বিজ্ঞ জেলা জজ মো. সাইফুল ইসলাম সংস্থার র্কাযাবলী ও উদ্যোগ সুন্দরভাবে তুলে ধরেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত Khulna University Students' Legal Aid Desk এর কার্যাবলী প্রর্দশন ও সবার মাঝে এটির পরিচিতি করিয়ে দেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্ত্তী। ওয়েবিনারে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, ব্রাকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ্যড. একরামুল হক, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের চীফ কো-অর্ডিনেটর খান মোহাম্মদ শহীদ।

ব্যারিস্টার সারা হোসেন এনজিওর আইনগত সহায়তা প্রদানে ভূমিকা, ব্লাস্ট কিভাবে কাজ করে এবং ছাত্রছাত্রীরা কিভাবে মানুষের অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসতে পারে সে বিষয়ে নির্দেশনা দেন। এছাড়াও নারীরা কিভাবে আইন পেশায় নিজেদের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে এবং আইন পেশার গুরুত্ব ও ভবিষ্যত সর্ম্পকে দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সহকারী এটর্নি জেনারেল এড. অবন্তী নুরুল। পরিবেশের সমাপনী বক্তব্য রাখেন পিপিজের একটিভিটির ডেপুটি চিফ অফ পার্টি নন্দলাল সূত্রধর।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা