শিক্ষা

লক্ষ্মীপুরে মেঘনায় বিলীন আরও ৩ প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। এতে কয়েকদিনের ব্যবধানে আরও ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গত ১০ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের মুখে রয়েছে আরও ৩ টি বিদ্যালয়।

এবারের ভাঙনে বিলীন হওয়া বিদ্যালয়গুলো হলো- চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগেও ভাঙনের কবলে পড়ে স্থানান্তরিত হয়। তবে বেশি দিন স্থায়ী হতে পারেনি, ফের ভাঙনের কবলে পড়ে।

স্থানান্তরিত হওয়া এসব বিদ্যালয়ের মধ্যে উত্তর চরকালকিনি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফের ভাঙনের মুখে রয়েছে। এ ছাড়া চর জগবন্ধু এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে মেঘনা নদী ধেয়ে আসছে।

এবারের বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের জন্য পাটারিরহাট ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজুসহ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ক্রয়কৃত জমিতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দ্রুত স্থানান্তরিত হবে বলে জানা গেছে।

এ ছাড়া চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় আইয়ুবনগরের হাজী সিরাজুল ইসলাম আইয়ুবের দানকৃত জমিতে ও লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবু ছায়েদ দোলনের দানকৃত জমিতে স্থানান্তরিত হচ্ছে।

কমলনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, বিগত সময়ে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়গুলো বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে। এবারের ভাঙনের বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়গুলো স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী তিন যুগেরও বেশি সময় ধরে চলছে ভাঙন। বছরের সব মৌসুমে অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে রাস্তাঘাট, হাটবাজার, ঘরবাড়ি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ হাজার হাজার একর ফসলি জমি।

ভাঙনের মুখে রয়েছে সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান। এখনই ভাঙন ঠেকানো না গেলে মানচিত্র থেকে কমলনগর উপজেলা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা