শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বড় ধরনের পরিবর্তন আসছে। আগের ২০০ নম্বরের পরিবর্তে এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ ছাড়াও পরীক্ষা হবে সকল বিভাগীয় শহরে।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন ঢাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এবারের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ১০ নম্বর করে ২০ এবং মূল পরীক্ষার রচনামূলক ও বহুনির্বাচনী উভয় অংশে ৪০ নম্বর করে থাকবে। এর আগে গত বছর মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার ১২০ নম্বর ছিল রচনামূলক ও বহুনির্বাচনীর অংশ আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ছিল ৮০ নম্বর।

এরমধ্যে ৫০ নম্বর ছিল এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ৩৫ নম্বর ছিল এসএসসি পরীক্ষার জিপিএ। সে হিসেবে এবার এসএসসি-এইচএসসির জিপিএ-এর সমান গুরুত্ব পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম ৩২।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা