শিক্ষা

কাফনের কাপড় পরে আন্দোলনে প্রাথমিকের প্যানেল নিয়োগ প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক : কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে প্যানেলে নিয়োগ প্রার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলেও প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিয়োগ প্রার্থীরা। । এতে তিনজন নারীসহ ১০ জন আন্দোলনকারী আহত হন। এমতাবস্থায় তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

প্যানেলে নিয়োগ প্রত্যাশী সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়েও কোনো ফল না পাওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে দাফনের কাপড় পরে গত তিনদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। অথচ বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতে আমাদের কর্মীদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এতে করে আমাদের তিনজন নারী ও সাতজন পুরুষ সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়া হলেও আমরা বাড়ি ফিরে যাব না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যালেনভুক্ত নিয়োগের দাবিতে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’ এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘এই কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছি।’তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরও শূন্য পদে তাদের নিয়োগ না দিয়ে কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ হাজার ৯৩৬ প্রার্থী গত এক বছর ধরে প্যানেল শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানিয়ে আসছেন। এর মধ্যে ২০১৪ সালে স্থগিতের পর ২০১৮ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৯ হাজার ৭৮৮ জন এবং ২০১৮ সালে নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলে নিয়োগের দাবি জানান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা