পাঠ্যসূচিতে অর্ন্তভূক্ত কবে নারী অধিকার বিষয় : শিক্ষামন্ত্রী  
শিক্ষা

পাঠ্যসূচিতে অর্ন্তভূক্ত করা হবে নারী অধিকার বিষয় : শিক্ষামন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক :

নারী অধিকারের বিষয়ে সচেতনতা ও সতর্কতামূলক জ্ঞান অর্জনের জন্য পাঠ্যসূচিতে নারী নির্যাতন ও যৌন হয়রানির মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে তিনি এ তথ্য জানান। এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

করোনা মহামারীর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের জন্ম দিয়েছে।

ধর্ষণ ও যৌন নির্যাতনের শাস্তি আরও কঠোর করার দাবি যেমন উঠেছে, তেমনি সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে পদক্ষেপ নেয়ার আহ্বানও এসেছে বিভিন্ন কর্মসূচি থেকে।

দীপু মনি বলেন, “শুধু কোভিড-১৯ সংকট নয়, আগামীর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি আমরা।”

মহামারীর মধ্যে বাল্যবিয়ের প্রবণতা বাড়ার বিষয়ে তিনি বলেন, “এখন প্রতিটি ইউনিয়নে জন্ম নিবন্ধন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। তাই ভুয়া সনদ দেখিয়ে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, “আমাদের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এটা সত্য যে, এই মহামারীতে আমরা কিছু হারিয়েছি, আরও কিছু হারাব। স্কুল থেকে ঝরে পড়ার হার অবশ্যই বেড়েছে।

সান নিউজ/এসকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা