সংগৃহীত ছবি
শিক্ষা

মাদক সেবনের অভিযোগে আটক ৪

জেলা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনের অভিযোগে ৪ ছাত্রকে হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শ্বাসকষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু

রোববার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদের ওপর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ৪ শিক্ষার্থী হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রাত ১টার দিকে ৫ জন ছাত্র হলের ছাদে যায় মাদক সেবন করতে। এরপর রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে যান। গিয়ে দেখেন ৫ জন ছাত্র ছাদে মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে নয়ন খান নামে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র পালিয়ে যায়। পরে ওই ৪ শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগটি স্বীকার করেন।

হলের সহকারী প্রভোস্ট আল-ফাহাদ ভূঁইয়া বলেন, আমি পুরো ঘটনা শুনেছি। ওরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। হল প্রভোস্ট এ বিষয়ে ব্যবস্থা নেবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা