গুরুতর আহত মো. জনি মিয়া
অপরাধ

বেনাপোলে তুচ্ছ ঘটনায় দুই যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে দোকান ভাংচুর, লুটপাট ও এবং দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন, সাদিপুর গ্রামের ওসমান খোকার ছেলে মিলন হোসেন (৩৫) ও দাউদ আলীর ছেলে মো. জনি মিয়া (৩৪)। তাদের মধ্যে জনির অবস্থা আশঙ্কাজনক। তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালের ওই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী খোদেজা বেগম ও হাবিবার রহমান বলেন, মিলন ও তার স্ত্রীর পারিবারিক কলহের জেরে মিলনের শ্যালক আবু বক্কার তার মাথায় বাটখারা দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় জনি ঠেকাতে গেলে তাকে আবু বক্কার, ফারজেল ও তাদের আত্মীয়-স্বজনেরা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

মিলনের বাবা ওসামন খোকা অভিযোগ করেন, তার দোকানে রাখা দুই লাখ টাকা ও বেচা-কেনার অর্থ ওই দুর্বৃত্তরা লুট করে নিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকন জানান, আহত জনির বাবা দাউদ হোসেন আলীর করা মামলার আসামিরা হলেন, ওই গ্রামের মো. আব্দুল মিয়ার ছেলে আলী আহম্মেদ নেদা (৫৬) ও তার ভাই আজিবার রহমান ভুট্টো, ভুট্টোর ছেলে আবু বক্কার এবং খোদাবক্সের ছেলে ফারজেল হোসেন। এর মধ্যে নেদা ও ভুট্টোকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা