বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদা গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে আনারুল বিশ্বাস (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) এবং ঘিবা গ্রামের আজিবর রহমানের ছেলে সাজ্জুল ইসলাম (৩৫)।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, শনিবার ভোররাতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহলদল বেনাপোলের ২নং ঘিবা সীমান্তে ওই তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্রগুলো ও অন্য একটি বস্তা থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, রঘুনাথপুরে বিশেষ অভিযান চালানোর সময় বিজিবির টহল দল ওই তিনজনকে বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটকের পর বস্তা তল্লাশি করে পিস্তল, ম্যাগজিন, গুলি ও গাঁজা জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা