অপরাধ

আলফাডাঙ্গায় গণধর্ষণের শিকার বিধবা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন। তিনি পাশের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা পারটেক্স জুটমিলে শ্রমিকের কাজ করেন।

সোমবার (৩১ আগস্ট) রাতের এ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা থানায় মামলা করেন ওই বিধবা নারী।
এর পর ফরেনসিক পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখের ছেলে গিয়াস শেখ (২৮) ও কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)।

রাতের শিফটে কাজ শেষ করে ওই বিধবা নারী মিলের গাড়িতে বাড়িতে ফিরছিলেন। ওই এলাকার অন্য শ্রমিকরা যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর রাত এগারোটার দিকে গাড়ির চালকসহ চারজন মিলে তাকে আলফাডাঙ্গার বানা ইউনিয়নের টাবনী এলাকার ঘোষ বাড়ির উত্তরদিকের ফাঁকা মাঠে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাকে ধুলজুড়ি এলাকার বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। ঘটনাটি ওই নারী বাড়িতে ফিরে স্বজনদের জানালে মঙ্গলবার সকালে পুলিশে অবহিত করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ইতোমধ্যে পুলিশ তিনজনকে আটক করেছে। অন্য ধর্ষক একই গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা