ছবি: সংগৃহীত
অপরাধ

রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বুধবার (৫ জুলাই) রাতে শাহবাগ থানার হজরত গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গ্রেফতাররা হলেন- সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, মো. নাসির উদ্দিন, মো. আলাউদ্দিন ঢালী, মো. বাবু ও মো. পারভেজ মিয়া। এ সময় তাদের কাছ থেকে ২ টি চাকু জব্দ করা হয়।

আরও পড়ুন : বেইজিংয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ!

বৃহস্পতিবার (৬ জুলাই) অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে হজরত গোলাপ শাহ মাজারের পশ্চিম দিকে অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন : পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালী, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করতো। তারা ঘটনার দিন ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলেও স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা