ছবি : সংগৃহিত
অপরাধ

প্রতিবন্ধী শিশু ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজারে ৩য় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামি আমান উল্লাহ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশু নিহত

১৭ জুন সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার আসামীকে আসামি করে র‌্যাব।

আমানউল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে।

র‌্যাব জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সে কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি দল অভিযান চালিয়ে তাকে আসামি করে। সেসময় গ্রেফতারকৃত আসামি আমানউল্লাহ ধর্ষণের বিষয়টি স্বীকার করে।

আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

গত ০৭ জুন কক্সবাজার সদরের মুহুরী পাড়া এলাকায় ৩য় শ্রেণিতে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়।পাশের বাড়িতে ওই ছাত্রী খেলতে গেলে দোকান থেকে সিগারেট এনে দেওয়ার কথা বলে একই এলাকার জনৈক সাব্বিরের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আমান। পরে তার চিৎকার চেঁচামেচিতে আমান উল্লাহ পালিয়ে যায়। ওই ছাত্রীর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে বিষয়টি পরিবার জানতে পারে এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রীর মা বাদী হয়ে ১৩ জুন কক্সবাজার সদর থানায় উক্ত ধর্ষককে আসামি করে একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার ০৪ দিনের মধ্যে ১৭ জুন কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

উল্লেখ যে, উক্ত আসামির নামে মহেশখালী থানায় পুলিশ হত্যা মামলাসহ দুইটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও উক্ত আসামি মহেশখালীতে বিভিন্ন ডাকাত বাহিনী ও অস্ত্র ব্যবসায়ীদের সাথে সংযুক্ত রয়েছে বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা