ছবি : সংগৃহিত
অপরাধ
রাজধানীতে ২ শিশুর মৃত্যু

কোম্পানির এমডি-চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বোমা ফাটিয়ে ডাকাতি, হতাহত ৪

গ্রেফতারকৃত এমডি এবং চেয়ারম্যান হলেন আশরাফ ও ফরহাদ।

বৃহস্পতিবার (৮ জুন) টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাদক অভিযানে গ্রেফতার ৪৪

এই উপ-পুলিশ কমিশনার বলেন, তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় লালবাগ গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় কোম্পানির এমডি ও চেয়ারম্যানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে ঢাকায় রওনা হয়েছে ডিবির টিম।

আরও পড়ুন: পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি মশিউর রহমান।

গত সোমবার (৫ জুন) রাতে কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন তিনি।

গত শুক্রবার (২ জুন) বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দু’দিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠেন। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: জামিন পেলেন ইভ্যালির রাসেল

রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। একইদিন রাত ১০টায় মারা যায় শায়েন মোবারত জাহিন (১৫)।

এছাড়া বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা