ছবি : সংগৃহিত
অপরাধ
লক্ষ্মীপুরে স্বর্ণের দোকান লুট

বোমা ফাটিয়ে ডাকাতি, হতাহত ৪

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঐসময় দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু তাজা ককটেল ও ছুরি-ধামা উদ্ধার করে।

আরও পড়ুন: পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

বুধবার (৭ জুন) রাত ৮টা ১০ মিনিটের সময় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেটের (বটু চৌধুরীর বাসার সামনে) ‘আর কে শিল্পালয়’ এ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটে।

এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি ধামা দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। ঐসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি কর্মকারও গুরুতর আহত হন।

আরও পড়ুন: জামিন পেলেন ইভ্যালির রাসেল

স্থানীয় কলা বিক্রেতা মোঃ খোকন জানান, রাত ৮টা ১০ মিনিটে কয়েকজন লোক এসে স্বর্ণকার দোকানে ঢুকে। আর একজন বাইরে দাঁড়িয়ে একটি ব্যাগ থেকে ককটেল ফাটিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। আর ভিতরে দোকান মালিক কে কুপিয়ে স্বর্ণালংকার লুটে নেয়।আমিও ভয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেই।পরে আমরা রক্তাক্ত অবস্থায় দাদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তারা একটি পিকআপ ভ্যান করে ডাকাত দল পালিয়ে যায়।

আরও পড়ুন: স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

তবে, পরবর্তীতে পিকআপ ভ্যানটি পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের ইটেরপুল এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করে। এতে ছবি উল্লাহ (৭৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছবি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের ডিউটি অফিসার মোঃ আনোয়ার হোসেন। তিনি আরও বলেন, অবস্থায় অপু কর্মকারের অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ!

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, লক্ষ্মীপুর ইটেরপুল এলাকা থেকে ২ জন ডাকাত কে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বাকি অপরাধীদের ধরতে আমরা কাজ করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা