ফাইল ছবি
অপরাধ
প্রশ্নফাঁস

প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

সান নিউজ ডেস্ক: বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: প্রশ্নফাঁসে কারাগারে বুয়েট শিক্ষক

সোমবার (১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী একথা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার জোড়খালি গ্রামের সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)।

পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, গ্রেপ্তারকৃতরা নামে ফেসবুকে পেজ খুলে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করে। যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে মেসেজ দিতে বলে। পরবর্তীতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে যুক্ত করে কথাবর্তার পর দুইটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে।

আরও পড়ুন: নকল স্বর্ণমুদ্রাসহ আটক ২

তিনি আরও বলেন, আসামিরা স্বীকার করেছেন তারা বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে এডিট করে বর্তমান সময়ের প্রশ্নপত্র বলে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা