ছবি: সংগৃহীত
অপরাধ

প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়

সান নিউজ ডেস্ক: রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে এক কলেজছাত্রীসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: রং নাম্বারে পরিচয়, তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ

সোমবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিম উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোসা. তন্নি আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন।

আরও পড়ুন: সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

ওসি বলেন, তারা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে আনে। মিরপুরে বাসায় আগে থেকেই বাকি তিন জন থাকত। বাসায় ঢোকা মাত্র তারা ভিকটিমকে মারধর করে। পরে নগ্ন ভিডিও ধারণ করে। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে জানান ওসি মোহাম্মদ মহসীন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা