অপরাধ

অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় অপপ্রচার 

কক্সবাজার প্রতিনিধি: অবৈধ সম্পর্কের জন্য রাজি না হওয়ায় রামু উপজেলার গর্জনিয়ার ইয়াসমিন আক্তার কাজল নামে এক নারীর ভিডিও ভাইরাল করার হুমকী ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। একই এলাকার ডাঃ আবছারের পুত্র ইসকান্দার মিজানের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি। তাঁকে আইনের আওতায় আনার দাবিতে বুধবার কক্সবাজার জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসকান্দার মিজানের সাথে তার দীর্ঘ ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক পরিবারের কেউ মেনে নেয়নি। ২০১২ সালে চৌফলদন্ডীর আবদুর রহমানের সাথে ইয়াসমিনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ফুটফুটে সন্তানও আছে। একই সাথে মিজানও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পরও মিজান নানাভাবে ইয়াসমিনকে উত্যক্ত করতে থাকে। তার স্বামীর বিরুদ্ধে একটি স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ করায় মিজান।

এরপর থেকে তাদের সংসারে শুরু হয় অশান্তি। মিজানের কথা তুলে ইয়াসমিনকে নানাভাবে নিগৃহীত করে স্বামী। একপর্যায়ে স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে ইয়াসমিন সন্তানকে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে জীবিকার টানে তিনি গৃহকর্মী ভিসা নিয়ে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু সেখানেও মিজান তার বিরুদ্ধে উঠেপড়ে লাগে। ওইসময় মিজান ইয়াসমিনকে অবৈধ সম্পর্কে জড়ানোও কুপ্রস্তাব দেয়। কিন্তু তাঁর কুপ্রস্তাবে সায় না দেওয়ায় ভিডিও ভাইরাল, অপপ্রচারসহ নানা হুমকী ধমকী দিয়ে আসছে। পরে মিজানের এমন অপতৎপরতা সহ্য করতে না পেরে দেশে চলে আসে ইয়াসমিন।

আরও পড়ুন: যুদ্ধের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে

ইয়াসমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সৌদি আরব থেকে দেশে আসার পরও মিজান ইয়াসমিনের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে। যার অংশ হিসেবে কক্সবাজারের স্থানীয় কয়েকটি পত্রিকার আমাকে জড়িয়ে অপপ্রচার করা হয়েছে। যা সত্যিই দুঃখজনক বটে। সংবাদে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা আমার বক্তব্যও নেওয়া হয়নি। অনুমতিবিহীন ব্যবহার করা হয়েছে আমার ছবি। এতে এডিট করে আমার ছবি বোন জামাতা মালেকের ছবির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। যা সাংবাদিকতার নীতি নৈতিকতা পরিপন্থী। ওই সংবাদের নারী হিসেবে আমার সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি মিজানের এই অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা