অপরাধ

ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় খানজাহান আলী থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা : খুলনার মশিয়ালীতে তিন খুনের ঘটনায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে সোয়াটে বদলি করা হয়েছে। তবে এই থানায় নতুন কাউকে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)’র দ্বায়িত্ব দেয় হয়নি। কর্তব্যরত ইন্সপেক্টর (তদন্ত) আপাতত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) দায়িত্ব পালন করবেন। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল হায়দারকে পরিবর্তন করে ওসি (তদন্ত) কবীর আহমেদকে তদন্তের দ্বায়িত্বভার দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, খানজাহান আলী থানার মশিয়ালীতে হত্যার ঘটনার পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সার্বিক বিষয় তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার (২১ জুলাই) থেকেই মশিয়ালী গ্রামের ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছেন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার ও সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) শিপ্রা রাণী দাস।

গত ১৬ জুলাই রাতে মশিয়ালি এলাকায় জাকারিয়া, জাফরিন ও মিলটনের গুলিতে তিনজন নিহত হন। জনতা ওই তিনজনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দেন এবং জিহাদ শেখকে (৩০) গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। এ ঘটনার পর গ্রামবাসী পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা