অপরাধ

জাল নোট তৈরির চক্র আটক

নিজস্ব প্রতিবেদক :

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামাদিসহ রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ১৯ জুলাই ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার এসব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোঃ আলম হোসেন (২৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে লামু (৩২) ও মোঃ রুবেল (২৮)।

ডিসি জানান, এ সময় তাদের কাছ থেকে এক হাজার ও ৫০০ টাকা নোটের ৩৫ লাখ জাল টাকা ও একটি ল্যাপটপ, একটি লেমিনিটিং মেশিন, দু’টি কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে এই চক্রটি জালনোট তৈরি করে আসছিলো।

কোরবানির পশুর হাট, শপিংমল ও অন্যান্য আর্থিক লেনদেনের সময় কৌশলে বাজারে জাল নোট ছেড়ে দেয় এই চক্রের সদস্যরা।

এ বিষয়ে রাজধানীর বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা