বেশি দাম সার বিক্রি করায় কারাদন্ড 
অপরাধ

বেশি দামে সার বিক্রি করায় কারাদন্ড 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান উপরোক্ত দন্ডে দন্ডিত করেন।

আরও পড়ুন: কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমওপি সহ বিভিন্ন রাসায়নিক সার বেশি দামে বিক্রির অভিযোগ পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বুধবার (১০ আগস্ট) বিকেলে রুহিয়া ইউনিয়নের বিভিন্ন ডিলার ও খুচরা সার ব্যবসায়রি দোকানে অভিযান পরিচালনা করেন।

রুহিয়ার বিসিআইসি ডিলার পিকেআগরওয়াল ,ওম প্রকাশ পোদ্দার ও বিএডিসি ডিলার করতোয়া ট্রেডার্স এর স্বত্তাধিকারী তাহেরুল ইসলাম এর ব্যবসা কেন্দ্র এবং বাড়ির বিভিন্ন গুদামে অভিযান পরিচালনৈা করেন।ইউএনও এসব ডিলারদের সরকারি বরাদ্দ ও বিতরণের রেজিষ্টার যাচাই করে দেখেন ।

অপরদিকে উত্তরা বাজারের খুচরা সার ব্যবসায়ি বাবুর দোকানে অভিযান চালিয়ে এমপি সার ৭৫০ টাকার স্থলে ১৮শ টাকা বস্তা দরে বিক্রি করার সত্যতা পেয়ে দোকান মালিক মো. বাবু (৩৫) হাতেনাতে আটক করেন।পরে ওই ব্যবসায়েকে ভ্রাম্যমান আদালতে একমাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই।এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে ১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা