গরু ব্যবসায়ীকে মেরে গোয়ালঘরে পুঁতে রাখলেন 
অপরাধ

গরু ব্যবসায়ীকে মেরে গোয়ালঘরে পুঁতে রাখলেন 

সান নিউজ ডেস্ক : গৃহবধূকে উত্ত্যক্ত করায় গরু ব্যবসায়ীকে মেরে লাশ বসতবাড়ির গোয়ালঘরে পুঁতে রাখেন স্বামী-স্ত্রী। শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজবাড়ীর কালুখালী সাওরাইল উপজেলার ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

নিহত গরু ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান খান (৬০)। তিনি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মৃত আবদুল হাকিম খানের ছেলে। অভিযুক্ত দম্পতি সিদ্দিকুর রহমান ও নার্গিস বেগম পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান খান বৃহস্পতিবার সন্ধ্যার পর গৃহবধূকে তার বসতবাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এর আগেও তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এ ঘটনা গৃহবধূ তার স্বামীকে জানাই। এরপর তারা পরিকল্পনা করে হাবিবুর রহমানকে তাদের বাড়িতে আসতে বলে।

হাবিবুর রহমান এসে ঘরে ঢুকলে তাকে প্রথমে ধারাল একটি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর স্বামী-স্ত্রী দা ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশটি পলিথিনে মুড়িয়ে গোয়ালঘরে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

থানা পুলিশ আরও জানায়, হাবিবুর রহমান খান একজন গরু ব্যবসায়ী। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধর্ষণ চেষ্টার দায়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

হাবিবুর রহমান খানের ছেলে চাঁদ খান বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাবা বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় কালুখালী থানায় একটি জিডি করি। পরবর্তীতে পুলিশ অনেক খোঁজাখুঁজির পরে শনিবার তার লাশ উদ্ধার করতে পেরেছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, হাবিবুর রহমান খানের পরিবার কালুখালী থানায় একটি জিডি দায়ের করেন। পরে আমরা তার মোবাইল নম্বর ট্র্যাকিং করে সিদ্দিক মণ্ডল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে তারা হত্যার কথা স্বীকার করেন।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

তাদের দেওয়া তথ্য মতে, সিদ্দিক মন্ডলের নিজ বাড়ির গোয়ালঘরের মধ্যে পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা