প্রতীকী ছবি
অপরাধ

বেড়েছে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে অভিযান পরিচালনা করে চেতনানাশক ওষুধ ও অন্যান্য বিষাক্ত উপাদানসহ অজ্ঞান ও মলম পার্টির চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

আরও পড়ুন: বাসর রাতে গোসল করতে গিয়ে বরের মৃত্যু

শনিবার (২৩ জুলাই) হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন, বরকত উল্লা, মো. রনি, ইয়াছিন হোসেন খান ও ইমরান হোসেন ওরফে কচি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় হাজারীবাগ থানার বেড়িবাঁধের শিকদার ফিলিং স্টেশনের সামনে থেকে চেতনানাশক ওষুধ, স্প্রে, মলম ও মরিচের গুড়াসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

তিনি আরও বলেন, ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে টার্গেট করে যাত্রীবাহী বাসে তারা প্রথমে যাত্রী বেশে উঠে। পরবর্তী সময়ে অত্যন্ত সুকৌশলে টার্গেট করা যাত্রীর চোখে মুখে মলম, মরিচের গুড়া, পেইন কিলার স্প্রে প্রয়োগ করে অথবা কৌশলে চেতনানাশক এপিট্রা ট্যাবলেট সেবন করিয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা