মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক
অপরাধ
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

সান নিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মোঃ এনামুল হক (৫৩)।

শনিবার ( ১৮ জুন ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার ( ১৯ জুন) এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান বলে সংবাদ প্রকাশ করেছে বাসস।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন : পানি বাড়ছে যমুনায়

এদিকে, ডিএমপি'র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা