এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (ছবি: সংগৃহীত)
অপরাধ

ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাততলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থী লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম আক্তার হোসেন। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৯৮নং পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন তিনি। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল।

বিশ্ববিদ্যালয়টির এ্যাসিস্টেন্ট অ্যাডমিন অফিসার ফয়সেলুজ্জামান জানান, সকালে তিনি যখন ভার্সিটিতে ঢুকছিলেন তখন শুনতে পান ভবন থেকে এক শিক্ষার্থী নিচে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

তিনি জানান, ভার্সিটির সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই শিক্ষার্থী নয়তলা ভবনটির সাত তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা