অপরাধ

বেগমগঞ্জে তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো. শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি (২৪) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল (২৩)।

এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে ৩ গুণ

অপরদিকে, রোববার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় তৈরি পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আসামির সন্ধান না পাওয়ায় উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সাথে জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র মালখানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা