অপরাধ

জামালপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বটি দিয়ে মা মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টায় মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে। নিহতরা হলো গোবিন্দপুর গ্রামের মৃত আকমল চৌধুরীর স্ত্রী জয়ফল বেগম ও মেয়ে স্বপ্না।

নিজ ঘর থেকে মা মেয়ের জবাইকৃত লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। এ ঘটনায় নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল (৪০) ও পুত্র বধু জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত জয়ফলের ভাই মানিক মিয়া জানায়, তার বোন জয়ফল বেগমের দুই ছেলে মিলন ও মিষ্টার ওমানে থাকে এবং ছোট ছেলে জহুরুল বাড়িতেই থাকতো। আজ (শনিবার) বিকালে আমাকে ফোন দেয় দুই দিন ধরে মাকে ফোন দিচ্ছি ফোন ধরছেনা এবং স্বপ্নাকেও ফোনে পাচ্ছিনা। বাড়িতে গিয়ে একটু খোঁজ নিন। পরে বাড়িতে এসে আমার বোন ও ভাগিনির রুম তালা মারা দেখতে পায়। অনেক ডাকাডাকির পর সন্দেহ হলে পুলিশে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে নিজ রুমে জবাইকৃত জয়ফল বেগমের লাশ ও পাশের রুমে স্বপ্নার লাশ ও বটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, জয়ফল বেগম ও তার মেয়ে স্বপ্নার সাথে পারিবারিক কলহ ছিল ছেলে জহুরুল ও পুত্রবধু জেসমিনের সাথে। প্রায়ই ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। গতকাল শুক্রবারও তাদের মধ্যে ঝগড়া হয়।

মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত মা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। নিহতদ্বয়ের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুুতি চলছে। এ ঘটনার কারন উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। তদন্তের পর হত্যাকান্ডের কারন এবং কারা জড়িত বলতে পারবো বলে জানান ওসি।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা