প্রতীকী ছবি
অপরাধ

বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালি থেকে আসা এক যাত্রীকে ৩ কেজি স্বর্ণসহ আটক করা হয়েছে। আজ শুক্রবার তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, আমরানুল হক নামের এক যাত্রী বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে টিকে ৭২২ নম্বর ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি ইতালির নাগরিক। বাংলাদেশে তার স্থায়ী ঠিকানা নরসিংদীর রায়পুরা।

তিনি আরও জানান, ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে তার কাছে থাকা ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগে থাকা ঘোষণা বহির্ভূত পাত আকৃতির ৭টি এবং পিণ্ড আকৃতির ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম। আটক করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা।

মো. সানোয়ারুল কবীর জানান, আটক আসামির বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা