অপরাধ

যৌতুকের বলি আরও এক গৃহবধূ!

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে গৃহবধূ হাবিবা আকতার শারমিনকে হত্যার কথা স্বীকার করেছে তার স্বামী মমিনুর রহমান ও শ্বশুর লাল মামুদ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদ হাসানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। তাদের বাড়ি সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবুল্লিপাড়া গ্রামে।

শুক্রবার (১২ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি জানান, এক বছর আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাবিল শেখের মেয়ে শারমিনের সঙ্গে এক লাখ ২০ হাজার টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে হয় মমিনুরের। বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ৪০ হাজার টাকার জন্য প্রায়ই নির্যাতন চালানো হতো শারমিনের ওপর।

পুলিশ সুপার জানান, গত ৯ জুন সকাল সাড়ে ১১টার দিকে শ্বশুর লাল মামুদ শারমিনের পা চেপে ধরে এবং স্বামী মমিনুর খাটের রোলার দিয়ে পায়ে আঘাত করে। এক পর্যায়ে গলা চেপে ধরে বড় স্টিলের মগ দিয়ে মাথায় আঘাত করা হয়।

গুরুতর অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যান শারমিন। বিষয়টি বুঝতে পেরে অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যায় মমিনুর।

মোখলেছুর রহমান বলেন, 'যৌতুকের বকেয়া ৪০ হাজার টাকার জন্য ঘটনার দিন শারমিনকে বিষপানের কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। অথচ বিষপানের কোনও আলামত পাননি চিকিৎসকরা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পরে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত খাটের রোলার এবং একটি স্টিলের মগ উদ্ধার করা হয়।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

মুন্সীগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৩, মোটরসাইকেল ও মাদক উদ্ধার  

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গ...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা