অপরাধ

টেকনাফে বিপুল পরিমাণ ক্রিস্টাল ও ইয়াবা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে শাহপুরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ক্রিস্টাল ও ৩০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালীন গভীর রাতে পাশাপাশি দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোট দুটিকে থামার জন্য সংকেত দেয়। বোট দুটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোট দুটিকে ধাওয়া করে। এসময় পাচারকারীদল ০১ টি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায় ।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ বস্তাটি তল্লাশি করে ৩,০০,০০,০০০ (তিন কোটি) টাকার মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা