ফাইল ফটো
অপরাধ

কনস্টেবল নিয়োগ জালিয়াতি, আটক ২

নিজস্ব প্রতিনিধি: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম দিনে আবেদনে জালিয়াতির ঘটনা ঘটেছে। নেত্রকোনা জেলা পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।

জেলা পুলিশ লাইনস মাঠ ও পূর্বধলা উপজেলা থেকে শুক্রবার (২৯ অক্টোবর) তাদের আটক করা হয়। আটকরা হলেন- চঞ্চল মিয়া (১৮) ও জুবায়েদ ইসলাম রাতুল (১৯)।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে কাগজপত্র যাচাইকালে রাতুলের ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের (পিইটি) প্রবেশপত্রে গরমিল পায় পুলিশ। প্রবেশপত্র তার নাম, বাবার নাম, জন্মতারিখ, এসএসসির ফল, উচ্চতা ও ওজনের সঙ্গে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো তথ্যের অমিল পাওয়া যায়।

পরে রাতুলের মোবাইলের মেসেজ যাচাইকালে দেখা যায়, ভিন্ন একটি মোবাইল নম্বর থেকে তার পরীক্ষাসংক্রান্ত মেসেজ এসেছে৷ যে নাম্বারটি চঞ্চল নামের এক ব্যক্তি ব্যবহার করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাতুল জানান, তিনি পূর্বধলা স্টেশন রোডের চঞ্চলের দোকান থেকে আবেদন করেছেন৷ পরে তাকে ও চঞ্চলকে আটক করা হয়৷

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা