ইয়াবা
অপরাধ

খেজুরের ভেতর ইয়াবা পাচারের চেষ্টা 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় মাদকপাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর নাম জিহাদ আলী (২৩)। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে খেজুরের মধ্যে লুকিয়ে এসব মাদক পাচার করছিল জিহাদ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোডে আনন্দের চায়ের দোকানের সামনে থেকে জিহাদকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক তার ব্যাগে থাকা খেজুরের প্যাকেটের ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিল জিহাদ।

ওসি আরও বলেন, জিহাদের পেশা টাইলসমিস্ত্রীর কাজ করে। সুযোগ বুঝে মাদক বিক্রি করে। কামরুল নামের এক মাদক ব্যবসায়ীর গ্রুপের হয়ে সে কাজ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের হ্যাটট্রিকের কীর্তি

আবুধাবি টেস্টে বল হাতে এক অবিশ্বাস্য ও সোনালী অধ্যায় রচনা করলেন হাসান মাহমুদ।...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা?

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা