ছবি: সংগৃহীত
অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার কোতোয়ালি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মানবতাবিরোধী অপরাধ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের মো. সমশের আলীর ছেলে মো. তারা মিয়া (৭০) ও মেফর আলীর ছেলে রুস্তম আলীকে (৮১) আঠারবাড়ি এলাকা থেকে এবং সৈয়দ মোস্তাফিজুর রহমানকে (৭২) নগরীর এবিগুহ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের বাসিন্দা। তার বাবা প্রয়াত হোসাইন আহম্মেদ।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধই মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। এই তিনজন ছাড়াও মোট ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা ভোগ করছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবর পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা