অপরাধ

রাজধানীতে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে ৬টি দেশের ২২ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ আল আমিন (৩২) নামের এক মুদ্রা পাচারকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর বেলা সোয়া ১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

গ্রেফতার হওয়া পাচারকারী আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, নিয়মিত অভিযান চলাকালে সন্দেহভাজন আল আমিনকে তল্লাশি করে সৌদি, ওমান, কুয়েত, ইউই, ইউএসএ ও ইউরোপের ২৩৫টি বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রার কোনো প্রমাণপত্র দিতে পারেনি সে। যা বাংলাদেশি টাকায় ২২ লাখ ৪২ হাজার ২০৬ টাকা সমমূল্যের। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আলী আকবর বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই যাত্রী উপকূল এক্সপ্রেস ট্রেনে এসে বিমানবন্দরে মুদ্রাগুলো হস্তান্তরের উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন। গ্রেফতারকালে ওই যাত্রীর কাঁধব্যাগে এসব মুদ্রা লুকানো ছিল।

এসআই আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মুদ্রা পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টার অভিযোগ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা