অপরাধ

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানা এলাকায় ইয়াবা বিক্রির সময় ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মো. জুয়েল হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্রউদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার সময় সংবাদ আসে, বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য মোটরসাইকেল নিয়ে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোটরসাইকেলটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতার জুয়েল কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

জুয়েলের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা