অপরাধ

সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে (৩২) ফের বিয়ে করার প্রলোভন দিয়ে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে গ্রেফতার এড়াতে চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পাবনা জেলাজুড়ে তোলপাড় চলছে।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর আদাবর থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ওই দিন ভোরে থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ফারুক হোসেন পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ফারুক হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিন বছর আগে তাদের বিয়ে হয়। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের ডিভোর্স হয়। পরে গত শুক্রবার (১ অক্টোবর) তাকে আবারও বিয়ে করার প্রলোভনে রাজধানীর আদাবরে ১০ নম্বর রোডের একটি বাসায় এনে ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান চেয়ারম্যান ফারুক। এক পর্যায়ে ওই নারীকে একা ফেলে পালিয়ে যান তিনি।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী শনিবার (২ অক্টোবর) ভোর রাতে ডিএমপির আদাবর থানায় অভিযোগ দিলে এসআই মাধব চৌধুরী ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয় বলে নিশ্চিত করেন ঢামেক ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা