অপরাধ

নাটোরে ভুয়া ডাক্তার দেখে অবাক ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে একে আজাদ ওরফে এএস আজাদ (৬২) নামে এমন এক ভুয়া ডাক্তারের সন্ধান পেয়েছে র‍্যাব। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার থেকে এই ভুয়া ডাক্তারকে আটক করে র‍্যাব। এ সময় ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া প্যাড ও চিকিৎসাপত্র, ওষুধ ইত্যাদি মালামাল জব্দ করা হয়েছে।

আজাদের কোনো ডিগ্রি নেই। অথচ নামের পাশে লেখেন ‌সকল রোগ বিশেষজ্ঞ। আর এই টাইটেল দিয়েই করছেন চিকিৎসা। তাও এক দুই বছর নয়, টানা ৩০ বছর চলছে তার এই অপচিকিৎসা। এলাকার শিশু থেকে বৃদ্ধ সবার চিকিৎসা করেন তিনি। তিনি গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর মহল্লার মৃত হাসেন আলীর ছেলে।

তিনি অপরাধ স্বীকার করায় আজাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের কম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, আজাদ চাঁচকৈড়, গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়ার বিলদহরসহ বিভিন্ন এলাকায় চেম্বার খুলে ইতিপূর্বে নানা রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। তার ডিগ্রি নিয়ে সমালোচনা হওয়ায় তিনি সব গুঁটিয়ে নিজ এলাকায় চাঁচকৈড় বাজারে দালালদের সহযোগিতায় রোগী দেখতেন। এ ছাড়া তিনি নিজ বাড়িসহ টাঙ্গাইলের থানা পাড়ার শহীদ সোহেল হাজারী রোডে রোগী দেখতেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, চোরের ১০ দিন দারোগার একদিন। ভুয়া ডাক্তার আজাদ কিছু স্টেরয়েড ওষুধ দিয়ে রোগীকে সাময়িক সুস্থ করলেও পরবর্তীতে ওই সব রোগীদের নানান সমস্যা দেখা দেয়।

আদালত পরিচালনাকারী গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ডাক্তার না হয়েও সব রোগের বিশেষজ্ঞ কেউ হতে পারেন এমন প্রছন্ন প্রতারণা এর আগে দেখিনি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা