অপরাধ
বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

রাজধানীতে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’ ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। মোড়কজাতকরণ নিবন্ধন সনদ নেই। তবু মিষ্টান্ন, দই, চিড়া, শনপাপড়ি, ঘিসহ বিভিন্ন বেকা‌রি পণ্য মোড়কজাত করে বিক্রি চলছে দেদারসে। আর পণ্যের ওজন করা হচ্ছে ভেরিফিকেশন সনদ ছাড়া ডিজিটাল ওজনযন্ত্রে (পাল্লা) অপরাধের দণ্ড গুনতে হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই-র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। অভিযানে সহযোগিতা করেন সংস্থাটির পরিদর্শক মো. মাসুদুল হক। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন ডিএমপির পুলিশ সদস্যরা।

বিএসটিআই জানায়, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের শংকরে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ না নিয়েই পণ্য মোড়কজাতকরণ করছে। এছাড়া তাদের ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদও নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আরও জানায়, একই দিন কলাবাগানের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারেও অভিযান করা হয়। ওই প্রতিষ্ঠানও দই, চিড়া ভাজা, শনপাপড়ি ও গাওয়া ঘি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে বিক্রি করছে। এছাড়া তাদেরও ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ ছিল না। তাদেরকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা