অপরাধ

‘করোনা হিরো’র নামে ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‘করোনা হিরো’ খ্যাত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। অজ্ঞাত আরও পাঁচজনকে এই মামলার আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালতে বুধবার (২৫ আগস্ট) ৪৪ বছর বয়সী এক নারী এই মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআই’কে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন চেষ্টার পর খোরশেদ ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। পরে বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। একইসঙ্গে প্রতারণা করে নারীর কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী নারী একপর্যায়ে খোরশেদকে বিয়ের কথা বলেন। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকার করেন এবং ওই নারীর সঙ্গে কোন সম্পর্ক নেই বলে জানান।

এ বিষয়ে আসামি কাউন্সিলর খোরশেদ বলেন, আমার স্ত্রী-সন্তান রয়েছে, সামাজিক মর্যাদা রয়েছে। সেই মর্যাদা নষ্ট করতে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব যড়যন্ত্র কোন কাজে আসবে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা