অপরাধ

নোয়াখালীতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে ডাকাত দলের প্রধান ও দেশিয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে বাটইয়া ইউনিয়নের ওটারহাট এলাকার চৌরাস্তা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মিনি পিকআপ, লোহার কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড, বান্ডিল রশি, তেরপাল, ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে নুরুল আলম কালু ও শামছুল আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের আদর্শনগর এলাকার নিজাম উদ্দিন (৪৪), বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের মানিক (২৬), একই এলাকার খোরশেদ আলম (৩০), সীতাকুণ্ডের আলী আকবর (৬০), কুমিল্লার হাতিমারা এলাকার নুরুল আলম কালু (৫০) ও শামছুল আলম (৩৩)।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা